বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে।

বৈরুত বন্দর পুনর্নির্মাণে সহায়তা করবে তুরস্ক

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩০৭ বার পঠিত

ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণে লেবাননের রাজধানী বৈরুতের বড় একটি অংশ ধ্বংসের পর বন্দর পুনর্নির্মাণে সহায়তার কথা জানিয়েছে তুরস্ক। শনিবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতাই এ প্রস্তাব দেন। এসময় তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। খবর আনাদোলু ও ডেইলি সাবাহর।

আউনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জানান, তার দেশ বৈরুত বন্দর পুনর্নির্মাণে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বৈরুত বন্দর পুনর্নির্মিত না হওয়া পর্যন্ত তুরস্কের ভূমধ্যসাগরীয় মাইসিন বন্দর লেবাননকে শুল্ক ছাড় ও বড় ধরনের চালানের জন্য গুদাম ব্যবহারের সুবিধা দিয়ে সাহায্য করতেও প্রস্তুত আছে।

তিনি বলেন, আমরা বলেছি, মাইসিন থেকে ছোট জাহাজে করে ও পরিবহনের অন্যান্য উপায় ব্যবহার করে লেবাননে পণ্য পাঠানো যেতে পারে।

চিকিৎসার জন্য আহত লেবাননিদের তুরস্কের এয়ার অ্যাম্বুলেন্স করে তুরস্কে নেয়া যেতে পারে বলেও জানিয়েছেন ফুয়াদ উকতাই। ইতিমধ্যে লেবাননে তল্লাশি ও উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি মেডিকেল টিমও পাঠিয়েছে তুরস্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com