বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ভেন্টিলেটর সাপোর্টে

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৭৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি এবং তার অবস্থা সংকটাপন্ন, দিল্লির একটি আর্মি হাসপাতাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় তাদের বুলেটিনে এ খবর জানিয়েছে।

সোমবার (১০ আগস্ট) হাসপাতালে অন্য একটি কাজে যান প্রণব। সেখানেই ৮৪ বছর বয়সী সাবেক রাষ্ট্রপ্রধানের করোনা শনাক্ত হয়। তারপর থেকে আর্মি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরে রক্ত জমাট বাঁধার কারণে মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয় তার।

ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে প্রণবকে, এমন খবর নিশ্চিত হয়েছে আর্মি হাসপাতালের এক বিবৃতিতে, ‘সোমবার মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় সাবেক প্রেসিডেন্টের। তার কোনও উন্নতি লক্ষণ করা যায়নি এবং তার অবস্থা আরও খারাপের দিকে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে।’

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রের শীর্ষস্থানে দায়িত্ব পালন করা প্রণব সোমবার টুইটে জানান তার করোনায় আক্রান্তের খবর। একই সঙ্গে তার সংস্পর্শে আসা প্রত্যেককে সেল্ফ আইসোলেশনে যাওয়ার ও পরীক্ষা করানোর অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com