মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলের ফুজাইরাহ তেল কমপ্লেক্সে মঙ্গলবার নতুন করে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় সেখানে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘আমিরাতের বেসামরিক প্রতিরক্ষা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।’

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতের রাজধানী ও সপ্তম বৃহত্তম শহর ফুজাইরাহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগেও সোমবার একই স্থাপনায় হামলা হয়েছিল।

তখন একটি সূত্র এএফপিকে জানায়, সংরক্ষণ ট্যাংকে তেল লোডিং কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com