মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ঝালকাঠি সদর উপজেলার গাবখান নদীর পাড়ে পুরাতন রাস্তর দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় সম্প্রতি অনুমোদনের পর বন বিভাগ প্রায় ২ হাজার গাছ কাটতে শুরু করেছে। দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কাছে ১৮১৫টি গাছের বিনিময় মূল্য ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঠিকাদাররা গত এক সপ্তাহে অতি মূল্যবান ১২০টি গাছ কেটে ফেলায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে গাছ কাটার কাজ বন্ধ করার দাবি জানান।
এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝালকাঠি জেলা আহ্বায়ক কাজী মো. আসিফ, সদস্য মো. ইরফান ও রাসেল বক্তব্য রাখেন।

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার বলেন, পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধের কাজের কারণে গাছ কাটার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে জেলা প্রশাসকও অনুমতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com