বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

বিএসইসি থেকে আইপিও আবেদন প্রত্যাহার করেছে কৃষিবিদ ফিড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৯৪ বার পঠিত

 
‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক: পুঁ‌জিবাজারে তা‌লিকাভু‌ক্তির ল‌ক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য করা আ‌বেদন প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছে কৃষিবিদ ফিড। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে ব্যবসা ভা‌লো না হওয়ায় আই‌পিও আবেদন প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছে কোম্পা‌নি কর্তৃপক্ষ।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আই‌পিও প্রত্যাহা‌র সংক্রান্ত একটি চিঠি দিয়েছে কৃষিবিদ ফিড।

তথ্য ম‌তে, বিশ্বব্যাপী কোভিড -১৯ মহামারির কারণে কৃষিবিদ ফিডের ব্যবসা অন্য অনেকের মতো কম হয়েছে। বিশেষ করে এর উৎপাদন ও সরবরাহ উল্লেখযোগ্যভাবে কম হয়েছিল। ফ‌লে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত যে, এই মহামারি তাদের ব্যবসায় আরও ক্ষতি করবে। এ প‌রি‌প্রে‌ক্ষি‌তে তারা আইপিওর জন্য আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

কৃষিবিদ ফিডের মূল কার্যক্রম এবং ব্যবসার ধরণ হচ্ছে পোল্ট্রি ফিড, ফিশ ফিড এবং গবাদি পশুর খাদ্য উৎপাদন ও বিক্রি করা। এছাড়া কোম্পানিটি সব ধরনের অ্যাগ্রো জাতীয় খাদ্য বাংলাদেশ ও বিদেশের যেকোনো জায়গায় রফতানি এবং আমদানি করতে পারে।

বিএসইসি সূত্রে জানা গে‌ছে, ব্যবসা সম্প্রসারণের জন্য শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। কোম্পানিটি আইপিওর জন্য ২৮ অক্টোবর, ২০১৮ সালে কমিশনে আবেদন জমা দিয়েছে। কোম্পানিটি ভবন এবং অন্যান্য নির্মাণ কাজের জন্য ৭ কোটি টাকা, প্লান্ট ও যন্ত্রপাতির জন্য ৪.০৯ কোটি টাকা, ব্যাংক ঋণ পরিশোধের জন্য ১০ কোটি টাকা, ডিজেল জেনারেটর কেনার জন্য ২.৮৫ কোটি টাকা এবং ডেলিভারি ভ্যানের জন্য ৪.০৭ কোটি টাকা ব্যবহার করতে চেয়েছিল।

৩০ শে জুন, ২০১৯ পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এর নিট মুনাফা হয়েছে ৫.৪১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪.৫৮ কোটি টাকা।

এর বিক্রয় আয় ছিল ৮৯.৯২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৭.৮৬ কোটি টাকা।

একই সময়ে, এর শেয়ার প্রতি আয় ছিল ১.৯৭ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য ছিল ১৫.০৬ টাকা।

প্রসঙ্গত, কৃষিবিদ ফিড লিমিটেড ২০১০ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এবং ১ জানুয়ারি ২০১২ এর কার্যক্রম শুরু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com