ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

পশ্চিমবঙ্গে ঈদ বোনাস পাচ্ছেন মুসলিম কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ:ঈদের আগে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করেছে রাজ্য সরকার। গতকাল (২৮ মে) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে বেতন হলে তারা ৮ হাজার টাকা পাবেন। ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরা ৪ হাজার টাকা অতিরিক্ত পাবেন।
প্রসঙ্গত, গতবছর ৩,৬০০ টাকা অতিরিক্ত পেয়েছিলেন সংখ্যালঘু কর্মচারীরা। এবার তা ৪০০ টাকা বাড়ল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইদের আগে এখন মুসলিম সরকারি কর্মচারীদের বোনাস দেয়া হলো। তবে ২৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে বোনাস পাবেন বাকি অর্থাৎ অন্য ধর্মের সরকারি কর্মচারীরা।

লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের গণনায় সব জায়গাতেই শাসক দলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি। মনে করা হচ্ছে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ পেশে দীর্ঘসূত্রিতা ও বকেয়া মহার্ঘ ভাতার কারণে রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। গত সোমবার আরও একবার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হয়।

শনিবার আরও এক দফা রাজ্যের বেতন কমিশনের মেয়াদ বাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৭ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কমিশনের। ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বেড়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

২০১৫ সালের ২৭ নভেম্বর গঠন করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনে গঠন করা হয়েছিল। এ নিয়ে মোট পাঁচ দফায় বাড়ানো হলো ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ। সরকারি কর্মচারী সংগঠনগুলো দাবি করে, আসলে কমিশনের নামে ছলনা করা হচ্ছে। ২০১১ সালে মাইনে দ্বিগুণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান রাজ্য সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি তারা। ইতোমধ্যে মহার্ঘ ভাতাও রয়েছে বকেয়া। সেনিয়েও চলছে টানাপোড়েন। আর ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ার অর্থ হলো ৪ বছর ১ মাস সময়সীমা, যা কার্যত সারা ভারতে বিরল বলে মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

সূত্র : জি নিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

পশ্চিমবঙ্গে ঈদ বোনাস পাচ্ছেন মুসলিম কর্মচারীরা

আপডেট টাইম : ১১:৩০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯