ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে ২১৫ কোটি টাকা অবৈধ উত্তোলন

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে ১০ বছরে ২১৫ কোটি টাকা নিয়মবহির্ভূত উত্তোলনের ঘটনা যাচাই করতে বলেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। অবৈধভাবে উত্তোলিত এসব টাকা আদায়ে সরকারের মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষার সুপারিশ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের ২০০৯-১০ হতে ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত ২২ হাজার ৯৯০টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্ত কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধ/বিধিবহির্ভূতভাবে উত্তোলিত ২১৫ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৪৩৩ টাকা আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে উচ্চ শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব/মতামত প্রদানসহ বিশ্ববিদ্যালয়গুলোতে তদারকি বৃদ্ধির সুপারিশ করে।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহায়তা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের এবং আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে ২১৫ কোটি টাকা অবৈধ উত্তোলন

আপডেট টাইম : ০৯:২২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০