ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ভারতের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে

নিউজ ডেস্ক: দ্রুত যৌথ পরামর্শক কমিশন বা জেসিসির বৈঠক আয়োজনে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। করোনা পরিস্থিতির কারণে এবারের সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয়দেশ নীতিগতভাবে সম্মত হয়েছে।

এই সভা সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিত হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এ সময় মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তারা নীতিগতভাবে সম্মত হয়েছেন।

এদিকে, করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।

এছাড়া সোমবার এক টুইটে এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে আমরা নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব।

এর আগে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শক কমিশন জেসিসির বৈঠক অনুষ্ঠিত হয় গত বছর ফেব্রুয়ারিতে। ওই বৈঠকেও নেতৃত্ব দেন আব্দুল মোমেন।

সেবার দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ভারতকে আরও সম্পৃক্তের বিষয়ে চেষ্টা করেন মন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ভারতের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে

আপডেট টাইম : ১২:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০