ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলমান থাকায় মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গত পরশু সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছিল। সেখানে উন্নয়নের কাজ চলছে। ফলে সমাবেশটি সেখানে করা সম্ভব হচ্ছে না। এ কারণে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে পূর্ব দিকে পল্টন থানা অতিক্রম করার পর পল্টন কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মঞ্চ স্থাপন করা হবে। মঞ্চটি বিজয়নগরের দিকে মুখ করে তৈরি করা হবে।

মতবিনিময় সভায় দেশের প্রখ্যাত আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরাজিত শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল ছিটানো, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার ঘটনা ঘটছে।

তিনি বলেন, সরকার শান্তিপূর্ণভাবে এসব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি

আপডেট টাইম : ০৯:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬