ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ

অপরাধীকে কোন দলের না, অপরাধী হিসেবেই দেখি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী কোন দলের, কে কোন দল করে, সেটা আমি বিচার করি না। আমি অপরাধীকে অপরাধী সবসময় হিসেবেই দেখি। সে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয় তাকে আমি ছাড়িনি, ছাড়বো না। এটা আমার নীতি।

বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন-অর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। আসলে বিষয়টা কী, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আরও কী কী ঘটনা থাকতে পারে, সেগুলো যথাযথভাবে দেখা হচ্ছে। তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসাসহ চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন এধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। অপরাধ যে করে এবং অপরাধীকে যারা রক্ষা করে তারা সমান দোষী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ

অপরাধীকে কোন দলের না, অপরাধী হিসেবেই দেখি: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০