ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুমিল্লায় যুবদল কর্মী হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বে যুবদল কর্মী এস এম তৌহিদ সোহেল হত্যার ঘটনায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আহসান হাবীব মিঠু কুমিল্লার নগরীর মধ্য রেইসকোর্স এলাকার মৃত কদম আলীর ছেলে। তিনিও কুমিল্লা জেলা যুবদলের কর্মী ছিলেন। বর্তমানে মিঠু পালাতক।

বুধবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এই রায় দেন।

ঘোষিত রায় সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর নগরীর রেইসকোর্স লাইফ অব বেঙ্গল রেস্টুরেন্টে কুমিল্লা জেলা বিএনপির একটি অনুষ্ঠানে যুবদলকর্মী আহসান হাবীব মিঠুর সঙ্গে একই দলের আরেক কর্মী মধ্য রেইসকোর্স এলাকার আবদুল আজিজ ভূইয়ার ছেলে এসএম তৌহিদ সোহেলের হাতাহাতির ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে সোহেল তার কর্মীদের নিয়ে শাহীন কামালের হোটেলের সামনে অবস্থান করে। ঠিক তখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিঠু তার দলবল নিয়ে এসে সোহেলের বুকের উভয় পার্শ্বে ছুরিকাঘাত করে। ঘটনাস্থল থেকে সোহেলকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মুন হাসপাতাল পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান।

পরে এই ঘটনায় সোহেলের স্ত্রী বদরুন্নাহার লুনা আহসান হাবীব মিঠু ও তার ভাই মোস্তফা জামানকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মো. শাহেদ হাসান নামে আরও একজনকে সংযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ ৮ বছর পর বুধবার (৯ সেপ্টেম্বর) এসএম তৌহিদ সোহেলকে হত্যার দায়ে আদালত আহসান হাবীব মিঠুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

এছাড়া বাকি দুই আসামি মোস্তফা জামান ও মো. শাহেদ হাসানকে বেকসুর খালাস প্রদান করা হয়। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া জানান, আরও দুই তারিখ পূর্বে এই মামলার রায় দেওয়ার কথা ছিল। কিন্তু আদালত দুই তারিখ অতিক্রম করে তৃতীয় তারিখে এসে রায় দিয়েছেন। এসে বাদী পক্ষ অনেক হয়রানির স্বীকার হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

কুমিল্লায় যুবদল কর্মী হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ১০:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০