বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, আদেশ শিগগিরই চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান মানবতাবিরোধী অপরাধ : মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের রাজনীতিতে বিষোদগার নয়, প্রয়োজন আগামীর ভিশন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন

দেশে করোনায় ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯২

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৮ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনের।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।
মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৯ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ১ জন, রংপুরে ৩ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬০ বছরের ওপরে ১৬ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com