ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ

প্রধানমন্ত্রী তুরস্কে বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করবেন আজ

নিউজ ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৪ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভবন উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাট চাভু। অনুষ্ঠানে অংশ নিতে তুরস্কে গেছেন এ কে আব্দুল মোমেন। তিনি রোববার সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

১৫ সেপ্টেম্বর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে রোহিঙ্গা সংকট, ডি-৮ শীর্ষ সম্মেলন, বাণিজ্য ও বিনিয়োগের নানা বিষয় আলোচনায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে ১৬ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আঙ্কারায় ৪৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্সের নির্মাণের কাজ শেষ হয়েছে গত ৩ সেপ্টেম্বর। কমপ্লেক্সে আছে— চ্যান্সেরি ভবন, ‘বিজয় ১৯৭১’ নামে ২২৯ আসনের হাইটেক মিলনায়তন, স্বয়ংক্রিয় যান্ত্রিক ও বৈদ্যুতিক সিস্টেম, মসজিদ, জিমনেশিয়াম, বাংলাদেশি পণ্য প্রদর্শন কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর বই ও পাঠাগার প্রভৃতি। বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি এবং শহীদ মিনারও থাকবে নবনির্মিত এই কমপ্লেক্সে।

২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক সফরের সময় উভয় দেশের মধ্যে নিজ নিজ রাজধানীর কূটনৈতিক এলাকার প্লট হস্তান্তর করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তুরস্কে বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করবেন আজ

আপডেট টাইম : ১২:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০