রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎মঠবাড়িয়া ফিশ মার্কেট উদ্বোধন ঘিরে পুরাতন ব্যবসায়ীদের ক্ষোভ সংবাদ প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্ত-হুমকি ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির ওসমান হাদিকে হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ১৫ জুলাই স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডের সূচি উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো ময়মনসিংহে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে গণভোটের রায়বাস্তবায়ন ও জনদুর্গভোগ লাঘবের দাবিতে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত দোয়ারাবাজারের ৭নং লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জনগনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা মোঃ ফরাস উদ্দিন

ভিসা নবায়নের আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৩ বার পঠিত

নিউজ ডেস্ক: ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সাক্ষাৎকার অব্যাহতির যোগ্যতার শর্তপূরণ সাপেক্ষে ভিসা নবায়ন করার আবেদন গ্রহণ শুরু করেছে।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ছিলেন ও ফের লেখাপড়ায় ফিরে যেতে ইচ্ছুক এমন শিক্ষার্থীসহ নির্দিষ্ট কয়েক ধরনের নন-ইমিগ্র্যান্ট যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং ভিসা নবায়ন করা দরকার, তারা ভিসার জন্য আবেদন করতে পারবেন।

দূতাবাস জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস নির্দিষ্ট শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন নিতে শুরু করেছে। আবেদনকারীরা এই লিংকে গিয়ে www.ustraveldocs.com/bd লগইন করে তাদের প্রোফাইল আপডেট করবেন এবং প্রয়োজনীয় ফি পরিশোধ করার পর তাদের অ্যাপ্লিকেশন প্যাকেট ওয়েবসাইটে বর্ণিত সেন্টারে https://bd.usembassy.gov/important-notice-regarding-changes-visa-collection-center/ জমা দিতে পারবেন।

দূতাবাস-ইন্টারভিউ-ওয়েভার নবায়নের জন্য যোগ্য এমন F, J, M, O, Q এবং C1/D ভিসার আবেদনগুলো ভিসার জন্য প্রক্রিয়া করবে। সাক্ষাৎকার অব্যাহতির প্রয়োজনীয় শর্তাবলী এই লিংকে https://bd.usembassy.gov/wp-content/uploads/sites/70/2017/01/drop-box-checklist-revised-13117.pdf পাওয়া যাবে।

দূতাবাস আবেদন পাওয়ার পর, কনস্যুলার অফিসার পর্যালোচনা করে নির্ধারণ করবেন যে, আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজন আছে কি নেই।

ভিসা আবেদনের জন্য ফি (এমআরভি) এক বছর পর্যন্ত বৈধ থাকবে এবং এটি যে দেশে পরিশোধ করা হয়েছে সেখানে পরিশোধের তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যবহার করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com