রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডের সূচি উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো ময়মনসিংহে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে গণভোটের রায়বাস্তবায়ন ও জনদুর্গভোগ লাঘবের দাবিতে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত দোয়ারাবাজারের ৭নং লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জনগনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা মোঃ ফরাস উদ্দিন প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

ইউয়ানে উইসার জোড়া গোলে উজবেকিস্তানকে গ্রুপের শেষ ম্যচে ৩-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত নক আউট পর্ব নিশ্চিত করেছে ডিরআর কঙ্গো।

বিশ্বকাপে এই প্রথম কোন ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লো ডিআর কঙ্গো। কলম্বিয়া, পর্তুগালের পর কে-গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

আটালান্টায় ১০ মিনিটে এলডর শোমুরোডোভের গোলে এগিয়ে গিয়েছিল উজবেকিস্তান। কিন্তু নিউক্যাসেল স্ট্রাইকার উইসার পেনাল্টি স্পট থেকে ম্যাচে সমতা ফেরান। এরপর ফিস্টন মায়েলের গোলে ব্যবধান বাড়ে।

ইনজুরি টাইমে উইসার দুর্দান্ত স্ট্রাইকে আফ্রিকানদের ঐতিহাসিক জয় নিশ্চিত হয়। এটি ছিল এবারের আসরে উইসার তৃতীয় গোল।

উজবেকিস্তন ম্যাচ শুরুর আগেই জানত পরবর্তী পর্বে উঠতে হলে গোল ব্যবধানে বিশাল ব্যবধান ঘোচাতে হবে- যা বাস্তবে প্রায় অসম্ভব ছিল। তবুও দলীয় কোচ ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফাবিও কানাভারো জয়ের উপর গুরুত্ব দেন, যাতে নিজেদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণকে স্মরণীয় করে রাখা যায়। খেলোয়াড়রাও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডের মাথায় এলডর শোমুরোদভ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে উজবেকিস্তানের অধিনায়ক ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে নিজের মুহূর্ত উদযাপনের জন্য আর মাত্র ১০ মিনিট অপেক্ষা করতে হয়। ইস্তাম্বুল বাসাকশেহিরের এই স্ট্রাইকার চমৎকার এক লব শটে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসিকে পরাস্ত করেন।

নাথানায়েল এমবুকুর গোল ফাউলের কারনে ভিএআর বাতিল করে দেয়। নাহলে তখনই সমতায় ফিরতে পারতো ডিআর কঙ্গো।

ডিআর কঙ্গোর কোচ সেবাস্টিয়ান দেসাব্রে বলেন, ব্রেন্টফোর্ড থেকে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফারে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার পর হতাশাজনক প্রথম মৌসুম কাটালেও উইসা এখন নিজের সেরা ছন্দে ফিরেছেন।

পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে দলের একমাত্র গোল করা উইসা, দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন।

অন্যদিকে শোমুরোদভ আবারও অসাধারণ এক লব শটের চেষ্টা করেন। এবার বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শটটি অল্পের জন্য বাইওে চলে যায়।

ডিআর কঙ্গো আক্রমণে নতুন কোনো পথ খুঁজে পাচ্ছিল না। কিন্তু ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আবদুকোদির খুসানোভের বেপরোয়া ট্যাকলে উইসা ফাউলের শিকার হলে তারা ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে যায়।

স্পট কিক থেকে উইসা আবদুভোহিদ নেমাতভকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান। এতে প্রায় ৭০ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।

মাত্র ২ মিনিট পর মেশাক এলিয়ার ডিফ্লেক্টেড শট থেকে ফিস্টন মায়েলে বল জালে ঠেলে দেন। এরপর উইসা বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ব্যবধান বাড়িয়েছেন।

ডিআর কঙ্গোর এই সাফল্যের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর চমকপ্রদ অভিযাত্রা আরও এগিয়ে গেল। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে এখন পর্যন্ত শুধু তিউনিসিয়াই বিদায় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com