শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সহায়ক হিসেবে কাজ করতে চাই: অ্যাটর্নি জেনারেল রিটজের জাদুতে রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারালো জার্মানি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট শাহজালাল বিমানবন্দরে ৭৯৭ ফ্লাইট বাতিল, পরিচালিত ১০৫৮টি স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪ খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক তুমি আমার আশীর্বাদ তাছলিমা আক্তার মুক্তা

করোনায় আক্রান্ত ভারতের ২৫ সংসদ সদস্য

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ২৫ জন সংসদ সদস্য মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বর্ষা মৌসুমের প্রথম অধিবেশনে এমনটাই জানানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

তার মধ্যে ১৭ জন নিম্নকক্ষের (লোকসভা)। আর ৮ জন উচ্চকক্ষের।

লোকসভার ১৭ জনের মধ্যে জুনিয়র রেলমন্ত্রী সুরেশ আঙ্গাদি, বিজেপির মিনাক্ষ্মী লেকি, অনন্ত কুমার, পারভেশ কুমার সিং, রিতা বহুগুনা জোসি ও কুশাল কিশোরী উল্লেখযোগ্য।

আর উচ্চসভার কংগ্রেস পার্টির দীপেন্দর সিং হুদা ও নারানবি জে রাথোয়া, বিজেপির অশোক গাস্তি ও অভি ভদ্র, আম আদমি পার্টির সুশীল কুমার গুপ্ত আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন নাভনিথকৃষ্ণান, ভি লক্ষ্মীকান্ত ও শান্তা ছেত্রীও।

মিনাকাশি লেকি অবশ্য জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা ভালো এবং গেল কয়েকদিনে তার সঙ্গে যারা যারা সাক্ষাৎ করেছেন তাদের অনুরোধ করেছেন কোয়ারেন্টাইনে থাকতে ও করোনা টেস্ট করাতে।

ভারতের মেডিকেল গবেষণা কাউন্সিলের (আইসিএমআর) মতে এ পর্যন্ত ২ হাজার ৫০০ জন সংসদ সদস্য ও কর্মকর্তাদের করোনা টেস্ট করানো হয়েছে। সবচেয়ে সফল ও যথাযথ আরটি-পিসিআর পদ্ধতিতে তাদের পরীক্ষা করানো হয়েছে। যাতে কোনো ভুলত্রুটি হওয়ার সুযোগ না থাকে।

আগামী সপ্তাহেও যথারীতি সংসদ সদস্য ও কর্মকর্তাদের করোনা টেস্ট করানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com