ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশে রাজনীতির দু’টি ধারা- একটির উৎস জনগণ, অন্যটির বন্দুকের নল: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে চলমান রাজনীতির দু’টি ধারা- একটির উৎস জনগণ ও জন-আস্থা, অপরটির উৎস বন্দুকের নল।

‘দেশে দু’ধরনের রাজনীতি চলছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘তিনি (ফখরুল ইসলাম) ঠিকই বলেছেন; চলমান রাজনীতির দু’টি ধারা- একটি ’৭১ এর চেতনার রাজনীতি, অপরটি ’৪৭ এর চেতনা। একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা, অপরদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেওয়ার অপচেষ্টা।’

‘একটি ধারা উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে অপরটি মিথ্যাচার আর নেতিবাচকতার বৃত্তে আবর্তিত। একটির উৎস জনগণ ও জন-আস্থা, অপরটির উৎস বন্দুকের নল’ যোগ করেন তিনি।

‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায়।

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

সেতুমন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ঘোষণা করে- ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি কাজে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হবে। একটি উন্নত সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠী, রূপান্তরিত উৎপাদনব্যবস্থা, নতুন অর্থনীতি সব মিলিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের স্বপ্নই দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্ন ২০২১ সালের আগেই বাস্তবে রূপান্তরিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এছাড়া অ্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকৌশলী আবু হাসান মাসুদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

দেশে রাজনীতির দু’টি ধারা- একটির উৎস জনগণ, অন্যটির বন্দুকের নল: কাদের

আপডেট টাইম : ০৪:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০