বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

সীমান্ত হত্যা ও নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনার সুপারিশ

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৪ বার পঠিত

 

নিউজ ডেস্ক: সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন)।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ও নিকট প্রতিবেশী দেশগুলোর বর্তমান সম্পর্কের চ্যালেঞ্জ চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া এবং সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য সম্প্রসারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক প্রতিনিধিদলের নিয়মিত বৈঠক আয়োজনের সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

আরও জানানো হয়, বন্ধুপ্রতিম যেসব দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে ও সফলভাবে পরীক্ষা চালিয়েছে, সেসব দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বাজারে আসার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে সংশ্লিষ্ট দেশগুলো আশ্বাস দিয়েছে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়েরর সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com