ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

তজুমদ্দিনের চরে স্কুল কাম আশ্রয় কেন্দ্রের চার তলা ভবন নদীগর্ভে বিলীন

রফিক সাদী, তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা : ভোলার তজুমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনের নিশ্চিন্তপুর শিকদার বাজার এসইএসডিপি র তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলায় স্কুল ভবন কাম আশ্রয় কেন্দ্র ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হতে চলেছে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার অজুহাতে টেন্ডারের মাধ্যমে ভবনটি সঠিক সময় অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন চরবাসী।
সুত্র জানায়, চরজহিরউদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) ২০১০/১১ অর্থ বছরে দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন।

এই ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করেন। ১৯৫ ফুট দৈর্ঘ্য ২১ টি কক্ষ বিশিষ্ট এই বিশাল ভবনে ২০১৭ সালে এমপিও ভুক্ত হয়ে দুর্গম চরের ২১৬ জন শিক্ষার্থীকে ১২ জন শিক্ষক কর্মচারী সুনামের সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন।
বর্তমানে মেঘনার তীব্র ভাঙ্গনের কবলে পড়া এই বিশাল ভবনটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক প্রক্রিয়ায় অপসারন না করায় নদীগর্ভে বিলীন হতে চলছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বই-আসবাবপত্র -সোলার সহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।
সংশ্লিষ্ট ইউ পি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল জানান, চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
উপজলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাউবি কর্মকর্তাসহ পরিদর্শণ শেষে নিলামের মাধ্যমে অপসারনের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু নদী ভাঙ্গনের তীব্রতা বেশী হওয়ায় ভবনের একাংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছবি ক্যাপশনঃ তজুমদ্দিনের চরে মেঘনায় ভেঙ্গে যাওয়া চারতলা ভবন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

তজুমদ্দিনের চরে স্কুল কাম আশ্রয় কেন্দ্রের চার তলা ভবন নদীগর্ভে বিলীন

আপডেট টাইম : ০৮:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০