শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ; সতর্কতার আহ্বান রাঙামাটিতে আন্ত:প্রেসক্লাব মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেন সরকার পাঁচ লাখ অভিবাসীকে স্বীকৃতি দেবে পুলিশে টিআরসি পদে নিয়োগ উপলক্ষে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খুলনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার চুক্তি না হলে ইরান বন্দরে মার্কিন অবরোধ বহাল থাকবে: ট্রাম্প আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) পিরোজপুর এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার অনুষ্ঠানে মাসুদ সাঈদী দিনাজপুরের বিরামপুরে উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি)

দীপিকার হাজিরায় নিরাপত্তা জোরদার এনসিবি’র অফিসে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮০ বার পঠিত

বিনোদন ডেস্ক: মাদক মামলায় নাম জড়ানো পর শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। শুক্রবার সকালেই মুম্বাইয়ের এনসিবি অফিসে হাজির হতে পারেন বলিউড অভিনেত্রী। সেই কারণে এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসের চারপাশ নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
বলিউডের প্রথম সারির অভিনেত্রীর এনসিবি অফিসে হাজির হওয়ার কারণে ভিড় বাড়তে পারে, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। সেই আশঙ্কার কারণেই মুম্বাই পুলিশের পক্ষ থেকে যাতে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয় নিরাপত্তা নিয়ে, সে বিষয়ে শুরু হয়েছে প্রস্তুতি।
আনলক শুরু হওয়ার পর দীপিকা সম্প্রতি গোয়ায় যান শুটিং করতে। এরপরই ম্যানেজার কারিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকার মাদক চ্যাট প্রকাশ্যে আসতে শুরু করায় শোরগোল শুরু হয়। বুধবার বিকেলে সমন পাঠানো হয় দীপিকা পাড়ুকোনকে। সমন পাওয়ার পরই গোয়ার হোটেলে বসে আইনজীবীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন দীপিকা পাড়ুকোন।
৩ জন বর্ষীয়ান আইনজীবীর পাশাপাশি ১২ জনের লিগাল টিমের সঙ্গেও আলোচনা করেন দীপিকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়ার হোটেলে বসে যে বৈঠক করেন দীপিকা, সেখানে যোগ দেন রণবীর সিংও।
এনসিবির সমনের পর দীপিকার পাশে দাঁড়িয়েছেন পাড়ুকোন এবং সিং পরিবারের সদস্যরা। দীপিকা যাতে ভেঙে না পড়েন, সে বিষয়ে পরিবারের তরফে সমস্ত চেষ্টা করা হচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি এই কঠিন সময়ে দীপিকার পাশে রয়েছেন তার পরিবারের সদস্যরাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com