ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

এবার বঙ্গবন্ধু হত্যা নিয়ে চলচ্চিত্রে বাপ্পী চৌধুরী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি সবচেয়ে বেদনার। সেলুলয়েডের পর্দায় সেই মর্মান্তিক দিনটিকে তুলে আনার উদ্যোগ নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির। যেখানে উঠে আসবে, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত। চলচ্চিত্রটির নাম ‘৫৭০’। চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। এতোদিন বাণিজ্যিক ঘরানায় কাজ করার পর এই প্রথম তিনি কোনও ইতিহাসনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তাকে বঙ্গবন্ধুর লাশ বহন করা সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে এতে। বাপ্পীর ভাষ্যে, ‘এটা অন্যরকম এক অনুভূতি। বাংলাদেশের স্থপতিকে নিয়ে নির্মিত এই ছবিতে যুক্ত হয়ে ইতিহাসের অংশ হলাম। আমি আমার সর্বোচ্চ আবেগ ও শ্রম ব্যয় করতে চাই এই কাজটির জন্য।’ ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সীমিত পরিসরে ছবিটির কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে ‘৫৭০’-এর শুভযাত্রা ঘোষণা করা হয়। শনিবার থেকে ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের ১৭ মার্চ চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন নির্মাতা। অভিনয়ে আরও থাকছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমনসহ প্রায় তিন শতাধিক শিল্পী। নির্মাতা আশরাফ শিশির বলেন, ‘১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তকে ভিত্তি করে এর চিত্রনাট্য আমি নিজেই তৈরি করেছি। এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরবর্তী ৩৬ ঘণ্টায় কী কী ঘটেছিলো, সেই ঘটনা।’চলচ্চিত্রটি বাস্তবায়নে নির্মাতার সঙ্গী হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার বঙ্গবন্ধু হত্যা নিয়ে চলচ্চিত্রে বাপ্পী চৌধুরী

আপডেট টাইম : ০৮:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০