ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

৫ কর্মকর্তার মৃত্যুদণ্ড দিলেন উন,ট্রাম্পের সঙ্গে বৈঠক ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বেজায় ক্ষেপেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। ক্ষোভ ঝাড়তে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে বৈঠক আয়োজনের জন্য উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হায়োক চোলসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন উন। দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক ‘চোসুন ইলবো’ এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে,‘কিম হায়োক চোলের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে এবং মার্চে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার কর্মকর্তার সঙ্গে তাকে মিরিম বিমানবন্দরে মৃত্যুদণ্ড দেওয়া হয়।’পিয়ংইয়ং থেকে বিশেষ ট্রেনে হ্যানয়ে যাওয়ার সময় কিম জং-উনের সহযাত্রী হয়েছিলেন চোল । তার বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের অভিযোগ, ‘কিম জং উনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বৈঠকের আগেই তিনি আমেরিকার কাছে মাথা নুইয়ে ফেলেছিলেন।’

এছাড়া ফেব্রুয়ারিতে হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে যিনি দোভাষীর কাজ করেছিলেন, সেই শিন হ্যায়ে ইয়ং শীর্ষ নেতা উনের ‘বক্তব্য সঠিকভাবে তুলে ধরতে পারেননি’ অভিযোগ তুলে তাকে পাঠানো হয়েছে পিয়ংইয়ংয়ের কাছে একটি বন্দি শিবিরে। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেরওর মর্যাদাতুল্য এবং অন্যতম সমন্বয়ক কিম ইয়ং চোলকে পাঠানো হয়েছে একটি শ্রম শিবিরে।

এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয় নি। এছাড়া উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এ সংবাদের কোনো প্রতিবাদ জানানো হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

৫ কর্মকর্তার মৃত্যুদণ্ড দিলেন উন,ট্রাম্পের সঙ্গে বৈঠক ব্যর্থ

আপডেট টাইম : ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯