ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

ঈদের দিন দেখা মিলবে সারিকা ফিরলেন ভক্তদের টানে

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: দীর্ঘ দিন কোনো নাটক টেলিছবিতে দেখা যায়নি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকাকে। একটি বিশেষ কারণেই এবার অভিনয় থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন তিনি। সব সমস্যা মিটিয়ে ভক্তদের টানেই আবারও ফিরে এসেছেন সারিকা। ঈদকে সামনে রেখে কয়েকটি নাটক-টেলিছবিতে অভিনয়ও করেছেন।

সারিকার ফেরা না ফেরা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ফেসবুক থেকে শুরু করে কোথাও দেখা ছিলো না তার। পাশাপাশি তার ব্যবহৃত মুঠোফোনেও তাকে পাওয়া যাচ্ছিলো না। না সেই সব ধোঁয়াশা কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন সারিকা।
সম্প্রতি নির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় একটি নাটক ও একটি টেলিছবির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। নাটকের নাম ‘অন্যদিন’। নাটকটিতে সারিকার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এই নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন রাত ০৭ টা ৫০ মিনিটে।

এ ছাড়া তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় ‘চুল তার কবেকার’ শিরোনামের একটি টেলিছবিতে দেখা যাবে সারিকাকে। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মিশু সাব্বির। মিশু সাব্বির ও সারিকা ছাড়া এই টেলিছবিতে আরও দেখা যাবে লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখকে। ঈদের সপ্তমদিন রাত ৭টা ৪৫ মিনিটে এটি চ্যানেল আইতে প্রচার হবে।

মডেল ও অভিনেত্রী সারিকার মিডিয়াতে যাত্রা শুরু ২০০৬ সালে মডেলিং এর মাধ্যমে তবে ২০১০ সালে ছোট পর্দায় কাজ করে তার অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে নিয়মিত ছিলো নাটক ও বিজ্ঞাপনে। তবে মাঝে মধ্যেই আড়ালে চলে যান এই অভিনেত্রী।

সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন টেলিভিশন শিল্পী সংঘের প্রযোজক মোহাম্মদ বোরহান খান। নির্ধারিত সময়ের মধ্যে সেই অভিযোগের সদুত্তর না দেয়ায় সব ধরণের নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (টেলিপ্যাব)। পরে ক্ষমা চাওয়ায় তিন মাস পরে তার কাজ করার অনুমতি মেলে।

গেল বছর নভেম্বর মাসে ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের কাজ করে সারিকা ডুব দিয়েছিলেন অনেক দিন। এবার ঈদের কাজ দিয়েই ফেরা হচ্ছে তার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ঈদের দিন দেখা মিলবে সারিকা ফিরলেন ভক্তদের টানে

আপডেট টাইম : ১০:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯