ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সিসি ক্যামেরার আওতায় আসছে বিমানবন্দর : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশ থেকে বাংলাদেশে আসা প্রবাসীদের হয়রানি বন্ধে বিমানবন্দরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু মনিটরিং করা হবে।

বৃহস্পতিবার (৩০ মে) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল মোমেন।
স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। কাউন্সিলর কে এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত গোলাম মসিহ্।

অনুষ্ঠানে সৌদি আরবের জেদ্দা, তায়েফ, মদিনা থেকে আসা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, বিভিন্ন কমিউনিটি নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে আগামী তিন বছরের জন্য পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেসব দেশ থেকে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় ও বাণিজ্য বিনিয়োগ করা যায় তার তালিকা তৈরি করতে তাদেরকে বলা হয়েছে এবং এর সুফল আমরা পাচ্ছি।’

তিনি বলেন, ‘পাকিস্তান সরকারের অনুরোধে সৌদি সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ২০০ রিয়ালে ভিজিট ভিসা দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আসার পর ভিজিট ভিসা ফি কমিয়ে আনার বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করবেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সিসি ক্যামেরার আওতায় আসছে বিমানবন্দর : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯