শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়! ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও মানবপাচর মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতালির দুই অঞ্চলে কারফিউ

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২৯৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতালির দুটি অঞ্চলে নৈশ কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে মঙ্গলবার দক্ষিণের কামপানিয়া অঞ্চলে এবং সোমবার উত্তরের লোম্বার্ডিতে কারফিউ জারির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কামপানিয়ার আঞ্চলিক প্রধান ভিনসিনজো ডি লুসা বলেছেন, ‘আমরা রাত ১১টা থেকে সব ধরনের কার্যক্রম ও লোক চলাচল বন্ধের অনুরোধ করতে যাচ্ছি।

স্থানীয় সরকারের এই সিদ্ধান্তে এখন কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন। তবে ধারণা করা হচ্ছে কেন্দ্র এ বিষয়ে কোনো আপত্তি করবে না। কারণ গত মার্চে করোনার প্রাদুর্ভাবের পর প্রধানমন্ত্রী গিউসেপ কন্তে করোনার নিষেধাজ্ঞা জারির ক্ষমতা স্থানীয় সরকারের ওপর ন্যাস্ত করেছিলেন।

স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, কামপানিয়ার স্বাস্থ্যব্যবস্থা ব্যাপক ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। ডি লুসা অবশ্য ইতোমধ্যে তার অঞ্চলের সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন।

কামপানিয়ার নেপলস শহরের মেয়র লুইগি ডি ম্যাজিস্ট্রেটস বলেছেন, ‘আমাদের ইনটেনসিভ কেয়ার ইউনিটের মাত্র ১৫টি বেড খালি আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com