শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত প্রতীক কুমার উপজেলা প্রতিনিধিঃ উলিপুর কুড়িগ্রাম। ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ইমন-মোস্তাফিজে ভর করে লাহোরের জয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের নিহত ৮ ৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার

৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত প্রতীক কুমার উপজেলা প্রতিনিধিঃ উলিপুর কুড়িগ্রাম।

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

“উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা”—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩০তম উলিপুর বইমেলা। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়।

উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানিকতা শুরু হয়,এর পরপরই অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ২৭ কুড়িগ্রাম -৩ এর মাননীয় সংসদ সদস্য, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

ফ্রেন্ডস ফেয়ারের কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য জেয়াদুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য প্রদান করেন কমিটির সদস্য জুলফিকার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনাব এ কে এম সফিকুল ইসলাম দারা, প্রতিষ্ঠাতা পরিচালক, একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুর কুড়িগ্রাম।
শিক্ষক উম্মে হাবিবা পলি ও তাসনুভা চৌধুরী এশা।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস্ ফেয়ারের স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য তাসফিয়া তাসনিম জাহাজ।

রংপুর বিভাগের অন্যতম এই প্রাচীন ও ঐতিহ্যবাহী বইমেলায় প্রতিদিনের কর্মসূচিতে থাকছে,
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা।
প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

উল্লেখ্য যে, উলিপুর ফ্রেন্ডস্ ফেয়ার আয়োজিত এই বইমেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত। মেলাটি আগামী সাত দিনব্যাপী স্থানীয় বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের পদচারণায় মুখরিত থাকবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com