শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ইমন-মোস্তাফিজে ভর করে লাহোরের জয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের নিহত ৮ ৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার হাম রোগের চিকিৎসার খোঁজ নিতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনকে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা ‎

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

দীর্ঘ আট বছর পর আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অসিরা।

১৫ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। এরপর সিরিজের বাকী দুই ম্যাচ হবে যথাক্রমে- ১৮ ও ২০ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে মাঠে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১৮ সালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছিল অস্ট্রেলিয়া। তবে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ২০১৪ সালে ওয়ানডে ম্যাচ খেলেছিল অসিরা। তিন দলকে নিয়ে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।

এখন পর্যন্ত দু’বার জিম্বাবুয়ের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে প্রথম এবং ২০০৪ সালে দ্বিতীয় ও সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে অসিরা। তিন ম্যাচের দুই সিরিজই ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া। বিশ্বকাপের মেগা ইভেন্টকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিম্বাবুয়ের জন্য প্রস্তুতির মঞ্চ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে খেলা যেকোন দলের উন্নতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপের প্রস্তুতিতেও এটি বড় ভূমিকা রাখবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com