ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বৃষ্টি হলেও ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক,সিটজেন নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৃষ্টি হলেও ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা নেই । তিনি বলেন, বৃষ্টি-বাদল হলে হয়তো কোথাও গাড়ির গতি কিছুটা ধীর হবে, কিন্তু যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা এবার নেই।’

শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ওবায়দুল কাদের।

গত কয়েকদিনের গরমের ভোগান্তির পর আজ ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এতে নগরজীবনে কিছুটা স্বস্তি এলেও অনেক জায়গায় জমে থাকা পানির কারণে মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আশা করি, ঈদ পর্যন্ত স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে এবং ঈদের পরেও মানুষ কর্মস্থলে ফিরে আসবে, কোনো অসুবিধা নেই। এবার রাস্তা ভালো, রাস্তার কারণে মহাসড়কে যানজটের কোনো কারণ নেই। বৃষ্টি-বাদল হলে হয়তো কোথাও গাড়ির গতি কিছুটা ধীর হবে, কিন্তু যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা এবার নেই।’

ঈদকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘চাঁদাবাজির ব্যাপারে সতর্ক করা হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে চাঁদাবাজির কোনো অভিযোগ আসেনি।’ এছাড়া কারো কোনো অভিযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেতুমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

বৃষ্টি হলেও ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা নেই: কাদের

আপডেট টাইম : ০২:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯