ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

মোদির নতুন মন্ত্রিসভার ৫১ সদস্যই কোটিপতি

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মোদির নতুন মন্ত্রিসভার ৫১ সদস্যই কোটিপতি। মোট ৫৮ জন মন্ত্রী গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন। শুক্রবার বিভিন্ন দফতরের মন্ত্রীদের নামও ঘোষণা করা হয়েছে। প্রথম ক্যাবিনেট বৈঠক শেষ হয়েছে। সেখান থেকে কৃষকদের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

নতুন মন্ত্রিসভার সবচেয়ে বিত্তবান মন্ত্রী হলেন হারসিমরাত কৌর বাদল। পাঞ্জাবের ভাতিন্ডা থেকে নির্বাচিত এই সাংসদের মোট সম্পত্তির পরিমাণ ২১৭ কোটি টাকা। অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের ন্যাশনাল ইলেকশন ওয়াচ এই তথ্য জানিয়েছে।
হারসিমরাতের পরেই আছেন মহারাষ্ট্র থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ এবং নতুন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তার সম্পদের পরিমাণ ৯৫ কোটি টাকা।

৪২ কোটি টাকার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন গুরগাঁওয়ের সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং। এবার মন্ত্রিসভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া বিজেপি সভাপতি অমিত শাহর সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা। তবে অন্য মন্ত্রীদের তুলনায় এ ব্যাপারে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তার মোট সম্পদের পরিমাণ দুই কোটি টাকা।

প্রধানমন্ত্রীর চেয়ে কম সম্পদ রয়েছে আরও ১০ মন্ত্রীর। এই তালিকায় রয়েছেন রাজস্থানে বিকানেরের সাংসদ অর্জুন রাম মেঘওয়াল, মধ্যপ্রদেশের মোরেনার সাংসদ নরেন্দ্র সিং তোমর, উত্তরপ্রদেশের মুজাফফরনগরের সঞ্জীব কুমার বালিয়ান, অরুণাচল পশ্চিমের সাংসদ কিরেণ রিজিজু, উত্তরপ্রদেশের ফতেপুরের সাংসদ নিরঞ্জন জ্যোতিসহ বেশ কয়েকজন।

এই মন্ত্রিসভায় ৫ জন এমন মন্ত্রী রয়েছেন যাদের সম্পদের পরিমাণ এক কোটি টাকার চেয়ে কম। তারা হলেন, পশ্চিমবঙ্গের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি। তার মোট সম্পত্তির পরিমাণ ৬১ লাখ টাকা। আসামের সাংসদ রামেশ্বর তেলির মোট সম্পদের পরিমাণ ৪৩ লাখ টাকা। কেরালার ভি মুরলিধরনের মোট সম্পদ ২৭ লাখ টাকা, রাজস্থানের কৈলাস চৌধুরীর মোট সম্পদ ২৪ লাখ টাকা এবং ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গির মোট সম্পদের পরিমাণ ১৩ লাখ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

মোদির নতুন মন্ত্রিসভার ৫১ সদস্যই কোটিপতি

আপডেট টাইম : ০৪:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯