ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

নেইমার ইনজুরি নিয়ে মুখ খুললেন

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: গত এপ্রিলের শেষের দিকে প্রায় ৩ মাসের ইনজুরি কাটিয়ে উঠে মাঠে ফেরেন নেইমার। এরপর পিএসজির হয়ে মৌসুমের বাকি ৪ ম্যাচ খেলে তিনি যোগ দেন ব্রাজিলের কোপা আমেরিকার অনুশীলন ক্যাম্পে। তবে বিধি বাম- অনুশীলনেও ফের চোট পান নেইমার। বলে শট নিতে যেয়ে বাঁ হাঁটুতে টান লাগে তার।

কোপা আমেরিকার বাকি আর মাত্র ২ সপ্তাহ। এর আগে দলের সেরা তারকার ইনজুরি তাই চিন্তায় ফেলে দিয়েছিল সেলেকাও শিবিরে। তবে স্বস্তির খবর দিলেন নেইমার নিজেই। সমর্থকদের ভয় পেতে নিষেধ করেছেন তিনি।
পিএসজির এই তারকা স্ট্রাইকারের বিশ্বাস, ইনজুরিটা শুধুমাত্র ভয়ের ছিল। আপাতত খেলার জন্য নিজেকে সুস্থ মনে করছেন তিনি। গতকাল (শুক্রবার) গ্লোভো টিভিকে তিনি এ কথা জানান।

এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নেইমারের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, রিও ডি জানেরিওর গ্রানজা কোমারি ট্রেনিং সেন্টারের জিমে কসরত করছেন নেইমার। যদিও তারা এও জানিয়েছে, এখনো চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

এর আগে, হাঁটুর ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে দুটি ট্রেনিং সেশন মিস করেন নেইমার। আজও দলের সঙ্গে তিনি অনুশীলন করবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

নেইমার ইনজুরি নিয়ে মুখ খুললেন

আপডেট টাইম : ০৪:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯