ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

দেখুন ছয় লক্ষণ সঙ্গী সিরিয়াস কি না

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: প্রেমে পড়লেই যে সম্পর্ক পরিণতি পাবে, তার কোনো নিশ্চয়তা নেই। আবার প্রেম চলতে চলতে হঠাৎ ছন্দপতন হলে অনেক সময়ই যোগাযোগ কমে, দেখা-সাক্ষাতও তলানিতে ঠেকে। এতেও সব সময় বোঝা যায় না আদৌ সম্পর্কটা আর আছে কি না। তবে সম্পর্ক নিয়ে সবার স্বচ্ছ ধারণা থাকা উচিত বইকি।

অনেক সময়ে দেখা যায়, এক পক্ষ মনে করেন সম্পর্কে রয়েছে, কিন্তু অন্য পক্ষের ব্যবহার বুঝিয়ে দেয় প্রেম-প্রেম ব্যাপার থাকলেও সেটা আদতে সম্পর্ক নয়। কয়েকটি লক্ষণ খতিয়ে দেখলে বুঝতে পারবেন, সঙ্গী ঠিক কী চাইছেন। চলুন, দেখে নিই সঙ্গীর মনোভাব জানার কৌশল।

১. ঝুলিয়ে রাখার মানসিকতা থাকলে সঙ্গী কখনো তার পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করাবেন না। কারণ আপনার সঙ্গী এই সম্পর্ক নিয়ে যথেষ্ট সন্দিহান, এমনকি, এটা আদৌ সম্পর্ক কি না তা নিয়েও তিনি ধন্দে আছেন।

২. এরা নিজেদের খুবই স্বাধীনচেতা ও ভবঘুরে হিসেবে দেখাতে চান। যারা ঝুলিয়ে রাখতে পছন্দ করেন সম্পর্কে তাঁরা কখনওই কোনও কমিটমেন্টের প্রসঙ্গে সোজাসাপটা উত্তর দেন না। নানা ভাবে এই ধরনের প্রশ্ন উদাসীন হয়ে এড়িয়ে যান। মনোবিদদের মতে, এঁরা জেনেবুঝেই সবটা করেন। কিন্তু এই নিয়ে প্রশ্ন তুললে এঁরা দুর্ব্যবহার করতে শুরু করে দেন।

৩. সম্পর্কে থাকলে পরস্পরের সঙ্গে দেখা করার ইচ্ছে নিশ্চয়ই থাকবে। লক্ষ্য করে দেখবেন এঁরা নিজেদের সুবিধা মতো ছাড়া আপনার সঙ্গে কখনওই দেখা করবেন না।

৪. এদেরকে আপনি প্রয়োজনে সঙ্গে সঙ্গে খুব কমই পাবেন। এঁরা এই সম্পর্কটায় অসম্পূর্ণ ভাবে জুড়ে থাকছেন কারণ আপনাকে হয় একটা বিকল্প হিসাবে তিনি ভেবে রাখছেন, অথবা সন্দিহান রয়েছেন বলেই এমন ব্যবহার করছেন।

৫. সম্পর্কে ঝুলিয়ে রাখার অন্যতম লক্ষণ হল, এঁরা কখনওই আপনার মেসেজ বা ফোনের উত্তর একবারে দেবেন না। আপনাকে অপেক্ষা করিয়ে রাখবেন।

৬. এঁরা নিজের মর্জি অনুযায়ী আপনার সঙ্গে কথা বলবেন। নিজের মেজাজ ভাল হলে আপনার সঙ্গে এত গদগদ হয়ে কথা বলবেন, যে আপনি ভাববেন এই তো আমার স্বপ্নের মানুষ। কিন্তু আবার দেখবেন ২-৩ দিন তাঁর কোনও পাত্তা নেই। অর্থাৎ বুঝবেন ব্যাপারটা মোটেই সিরিয়াস সম্পর্ক নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

দেখুন ছয় লক্ষণ সঙ্গী সিরিয়াস কি না

আপডেট টাইম : ১২:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯