ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

৮০০ গ্রাম স্বর্ণ মিলল বিমানযাত্রীর পায়ুপথে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। রোববার ভোরে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম সেলিম কেএইচ। তিনি কুয়ালালামপুর থেকে ভোর সাড়ে ৫টায় ঢাকায় অবতরণ করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে বিজি-০৮৭ ফ্লাইটে আগত এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এর প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল সেই ফ্লাইটের যাত্রীদের দিকে নজর রাখে। গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রী সেলিমের কাছে স্বর্ণ আছে কি-না জানতে চাওয়া হয়।

তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করা হয়। কোনো কিছু না পেয়ে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নিলে তার দেহে ধাতব বস্তুর অস্তিত্বের সংকেত পাওয়া যায়।

এরপর অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার পায়ুপথে স্বর্ণ রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আটটি স্বর্ণের বার বের করা হয়। এসব স্বর্ণবারের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

তিনি আরও জানান, আটককৃতের স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

৮০০ গ্রাম স্বর্ণ মিলল বিমানযাত্রীর পায়ুপথে

আপডেট টাইম : ০২:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯