ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হা/ম/লায় থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের

কওমি আলেমদের সঙ্গে বৈঠক, মঙ্গলবার সিদ্ধান্ত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভাস্কর্য ইস্যুতে দেশব্যাপী চলমান অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর শীর্ষ আলেমরা। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও উপস্থিত ছিলেন।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় বৈঠক শুরু হয়ে তা শেষ হয় সাড়ে ১১টায়। বৈঠক শেষে কোন সিদ্ধান্ত কিংবা আলোচনার কোনো বিষয় নিয়ে কথা বলেনি কোন পক্ষ। তবে মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বৈঠকে কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী ও মাওলানা নূর আহমদ কাসেম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কওমি আলেমদের সঙ্গে বৈঠক, মঙ্গলবার সিদ্ধান্ত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০