ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শোকজের পর যা বললেন মেজর হাফিজ

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শোকজের পর আরেক ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনকেও শোকজ করেছে বিএনপি। 

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে এই নোটিশ দেওয়া হয়েছে বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, শওকত মাহমুদ দলের নাম ব্যবহার করে নেতা-কর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পেয়েছে বিএনপি। আর বারবার সতর্ক করার পরও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দলের শীর্ষ নেতাদের নিয়ে অবজ্ঞা করে কথা বলেছেন বলে অভিযোগ দলটির। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য শওকত মাহমুদকে ৭২ ঘণ্টা এবং হাফিজ উদ্দিন আহমেদকে ৫ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শোকজের বিষয়ে মেজর (অব.) হাফিজ সময় সংবাদকে বলেন, তিনি এখনও চিঠি পাননি। অভিযোগের বিষয়ে তাকে কখনও কিছু জানানো হয়নি। তিনি এ বিষয়ে কিছু জানেনও না।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

শোকজের পর যা বললেন মেজর হাফিজ

আপডেট টাইম : ০৯:১৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০