ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

প্রধানমন্ত্রী ইমরান পাকিস্তানের সবচেয়ে অক্ষম:মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ:‘নয়া পাকিস্তানের’ স্লোগান দিয়ে পাকিস্তানের ক্ষমতায় বসেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন তিনি। কিন্তু ইমরান খানই নাকি পাকিস্তানের সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী। ইমরান খানকে নিয়ে এমন মন্তব্য করেছেন বিরোধী দল পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। লাহোরে এক জনসভায় এই ভাষাতেই পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে।

১৯৯৮ সালে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম দেশ হিসেবে নাম লেখায়। মুসলিম বিশ্বে পাকিস্তানই পারমাণবিক শক্তিধর প্রথম দেশ। ওই সময় পাকিস্তানের ক্ষমতায় ছিলেন নওয়াজ শরিফ। তার নেতৃত্বেই এই পারমাণবিক পরীক্ষা চালানো হয়।

আর এরপর থেকেই পাকিস্তানের মানুষ এই দিনটিকে ‘এওমে তাকবির’ হিসেবে পালন করে। ‘এওমে তাকবির’ দিবস উপলক্ষে লাহোরে এক জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই বক্তব্য রাখেন মরিয়ম।

নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ আরও বলেন, ইমরান খান দেশ পরিচালনায় ব্যর্থ। অযোগ্য এক নেতা। তার দাবি, আজ যদি নওয়াজ শরিফ জেলের বাইরে থাকতেন, তা হলে এই পিটিআই (তেহরিক-ই ইনসাফ পাকিস্তান) সরকার টিকত না।

মরিয়ম ইমরানকে আক্রমণ করে আরও বলেন, আপনি হয়তো বাছাই করা একজন নেতা। কিন্তু আপনি পাকিস্তানের সব থেকে অক্ষম প্রধানমন্ত্রী। তিনি ব্যর্থতার আড়ালে মুখ না লুকানোর জন্য ইমরানকে পরামর্শ দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

প্রধানমন্ত্রী ইমরান পাকিস্তানের সবচেয়ে অক্ষম:মরিয়ম নওয়াজ

আপডেট টাইম : ০৪:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯