ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও রিকশা চালান আতাউল

জন্মগতভাবে কুঁজো হওয়া সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধতাকে উপেক্ষা করে রিকশা চালানোর মতো কঠিন পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন আতাউল সরদার।

আতাউল সরদারের সঙ্গে কথা বলে জানা যায়, তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তালুক হরিদাস গ্রামে।

তিনি প্রায় ১৭ থেকে ১৮ বছর ধরে ঢাকার বিভিন্ন এলাকায় রিকশা চালাচ্ছেন। তার পরিবারে বাবা-মা, স্ত্রী ও ১১ বছরের একটি মেয়ে ও ৮ বছর বয়সের একটি ছেলে রয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ভাটারা এলাকায় রিকশা চালান।

আতাউল বলেন, আমার এক ছেলে, এক মেয়ে পড়াশোনা করে। কিন্তু আমি তাদের পড়াশোনার খচর ঠিকমতো দিতে পারিনা। এ করোনার সময় স্কুল-কলেজ বন্ধ থাকায় আমারও আয় অনেক কমে গেছে। করোনার মধ্যে আমি অনেক কষ্ট করছি, আমাকে না খেয়েও থাকতে হয়েছে। এখন কোনোদিন ২০০ টাকা, কোনোদিন বড়জোর ২৫০ টাকা আয় করতে পারি। এ টাকায় সংসার চালানো অনেক কঠিন হয়ে যায়। এখন দেখেন এক পোয়া (২৫০ গ্রাম) মরিচ কিনতেও ৫০ টাকা লাগে। গ্রামেও এখন সব জিনিসের অনেক দাম। ভাতের সঙ্গে কোনোদিন ভালো তরকারি জোগাড় করতে পারি, কোনোদিন পারি না।

রিকশা চালাতে কষ্ট হয় কিনা জানতে চাইলে দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, এ শরীর নিয়ে রিকশা চালাতে আমার অনেক কষ্ট হয়। আমার শরীরে দেখেন কিছুই নেই। সবাই আমাকে দেখে মায়া করে। সবাই বলে, এ শরীর নিয়ে আমি কীভাবে রিকশা চালাই। বয়স হয়ে যাওয়ার কারণে এখন আর আগের মতো পরিশ্রম করতে পারি না। আমি অনেক কমগতিতে রিকশা চালাই, তাই অনেক যাত্রী আমার ওপরে রাগও করেন। জোড়ে চালাতে বলে, কিন্তু আমি জোড়ে চালাতে পারি না। আমি কম দূরত্বের যাত্রী বহন করি, তাই আমি কম টাকা ভাড়ার যাত্রী পাই। আমাকে দেখে যাদের মায়া লাগে, তারাই শুধু আমার রিকশায় ওঠেন। অফিস টাইমে যারা তাড়াতাড়ি যেতে চায় তারা আমাকে দেখেই রিকশায় ওঠেন না।

রিকশা না চালিয়ে অন্যকোনো কিছু কেন করেন না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রামের বাড়িতে একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি আমার স্ত্রীকে যদি একটা গরু কিনে দিতে পারতাম আর আমি দোকান করতাম, তাহলে আমার সংসার ভালোমতো চলতো। কিন্তু ব্যবসা করার মতো বা গরু কেনার মতো টাকা আমাদের নেই। আমি অনেক গরিব মানুষ, যে টাকা আয় করি, সেই টাকা দিয়ে সংসারই ঠিকমতো চলে না।

তিনি আরও বলেন, আমি কোনদিন কারও কাছে হাত পাতিনি, নিজে পরিশ্রম করে জীবন চালাইছি। কিন্তু এখন আমি আর রিকশা চালাতে পারি না, রিকশা চালাতে অনেক কষ্ট হয়। সরকারতো কতো মানুষকে কত ধরণের সহযোগিতা করে, অনেক মানুষ আছে তারাও গরিবদের সাহায্য করে, কেও যদি আমার মতো একজন অসহায় গরিবকে একটু সহযোগিতা করতো, তাহলে আমি এ রিকশা চালানোর মতো কঠিন কাজ থেকে মুক্তি পেতাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও রিকশা চালান আতাউল

আপডেট টাইম : ০৯:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০