শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা দৈনিক এদিন পত্রিকায় তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সামায়ুন আহমদ পিরোজপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এর ১২৬ তম জন্মবার্ষিকী পালিত দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর দেশের জন্য সম্মানের: সরকারদলীয় সংসদ সদস্য কেপ ভার্দের রূপকথার যাত্রা অব্যাহত, নকআউটে প্রতিপক্ষ আর্জেন্টিনা ‘সহিংসতার জবাব সহিংসতাতেই’—পাল্টা হামলার পর মার্কিন ভাইস প্রেসিডেন্টের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল

দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৬৬ বার পঠিত

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮১৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৭১৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ২০ জনে।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৫টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫১টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৯৪টি ল্যাবে ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৯টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
নতুন আরও ৯৬৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন। মৃতদের মধ্যে পুরুষ ১০ জন, নারী ৬ জন।

প্রসঙ্গত, সোমবার (১১ জানুয়ারি) দেশে আরও ৮৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com