ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বাংলাদেশ যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে: সাকিব

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো টাইগাররা। ওই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৭৫ রান করার পর বল হাতে গুরুত্বপূর্ণ এক উইকেট তুলে নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারানোটা অবশ্যই খেলোয়াড়দের মনে আত্মবিশ্বাস জন্ম দেয়। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তাদের হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। এমনটাই মনে করছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি সেটা আমরা আগে থেকেই জানি। সে জন্য আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। এর আগে আমরা আয়ারল্যান্ডে ছিলাম। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের সাথে আসলেই ভালো খেলেছি। সেটাই আমাদের বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। এই টুর্নামেন্টে অনেক কিছু বিষয় আমাদের প্রমাণ করতে হবে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। খেলোয়াড়দের সবাই আত্মবিশ্বাসী। তারা জানে, যে কোনো বড় দলকে হারানোর যোগ্যতা আছে আমাদের।’

বিশ্বকাপে এর আগেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। সেটা ২০০৭ বিশ্বকাপে। সেবারো টাইগারদের দলে ছিলেন সাকিব। তবে তখন তিনি আজকের মতো এত পরিণত ছিলেন না। ১২ বছরে তিনিসহ দল অনেক এগিয়ে গেছে বলে মনে করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘১২ বছর হয়ে গেছে! এতো দিনে আমাদের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। সেই সময় আমরা শুধু ভালো খেললেই সান্ত্বনা পেত দর্শকরা; কিন্তু এখন শুধু যে কোন দলকে হারালেই সন্তুষ্ট হন না তারা। এই ১২ বছরে এতবড় প্রত্যাশা তৈরি করতে পেরেছি আমরা। আমি খুবই খুশি, তবে এটা সবেমাত্র টুর্নামেন্টের শুরু।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বাংলাদেশ যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে: সাকিব

আপডেট টাইম : ০৯:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯