ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সোনার দাম আরও কমছে

বড়ধরনের দরপতনের মধ্যে আছে সোনার বাজার। শুধু ফেব্রুয়ারি মাসেই বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৫ দশমিক ৯৪ শতাংশ। ফলে গত ৯ মাসের মধ্যে বর্তমানে দেশের বাজারে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে দামি এই ধাতুটির দাম।

গত সপ্তাহে বড় দরপতন হয়েছে রুপা ও প্লাটিনামের। গত এক সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কমেছে ১ দশমিক ৮৮ শতাংশ। রুপার দাম কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ। প্লাটিনামের দাম কমেছে ৪ দশমিক ৯৬ শতাংশ।

বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে সবশেষ ৩ মার্চ থেকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন দাম অনুযায়ী, ১৫১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম পড়বে ৬৯ হাজার ৫০০ টাকা। আর ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির নতুন দাম ধরা হয়েছে ৬০ হাজার ৭৫০ টাকা। সনাতনী সোনার ভরি ৫০ হাজার ৪০০ টাকা। প্রতি ভরি সোনার মজুরি হিসেবে ক্রেতাকে দিতে হবে আরও ২ হাজার ৯০০ টাকা। সোনার দাম পরিবর্তন করা হলেও রুপা বিক্রি হবে আগের দামেই। রূপার ভরিতে মজুরি যোগ হবে ৩০০ টাকা।

বিশ্ববাজারে সোনার দামের পতন অব্যাহত থাকায় শিগগিরই দেশের বাজারে সোনার দাম আরও কমানো হতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দায়িত্বশীলরা।

এ প্রসঙ্গে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সংবাদমাধ্যমকে বলেন, দেশে সোনার দাম কমানো হয়েছে। তবে গত কিছুদিন বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী। তাই সোনার দাম আরও কমানো হতে পারে।

তিনি আরো বলেন, করোনার কারণে বিনিয়োগ অনেকটা একমুখী হয়ে পড়েছিল। বিনিয়োগকারীরা সোনা কিনে মজুদ করে। এখন ধীরে ধীরে অর্থনীতি সচল হয়ে উঠেছে। বিনিয়োগকারীরাও অন্যান্য খাতে বিনিয়োগ বাড়িয়েছেন। সোনার দাম কমার এটি একটি কারণ হতে পারে বলে আমার ধারণা।

উল্লেখ, ২ মার্চের আগে গত ১২ জানুয়ারিও দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয় ৬৯ হাজার ৫১৭ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয় ৬০ হাজার ৭৬৯ টাকা। সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম ধরা হয় ৫০ হাজার ৪৪৭ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সোনার দাম আরও কমছে

আপডেট টাইম : ০৯:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১