ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরখানে ফালুর বাজারের ময়লার দূর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

উত্তরখান প্রতিনিধি: রাজধানীর উত্তরার উত্তরখানে অবস্থিত সুলতানুল আউলিয়া হযরত শাহ্ কবির (রহঃ) এর মাজার। মাজার চৌরাস্তায় অবস্থিত জনৈক ফালুর বাজার দখল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন স্থানীয় দখলবাজরা। জানা যায় ফালুর বাজারের মুরগীর ময়লা, মাছের ময়লা, গরু জবাইয়ের ময়লা থেকে শুরু করে সকল প্রকার ময়লা আবর্জনা প্রতিদিন বাজারের পশ্চিম ও উত্তর পাশে জমাট করে রাখার কারনে ময়লার গন্ধ দিন দিন বেড়েই চলছে। সরেজমিনে দেখা যায় মার্কেটে অবস্থিত শতাধিক দোকানের মধ্যে একটি দোকানেরও ট্রেড লাইসেন্স নেই। ট্রেড লাইসেন্স ছাড়া দোকান চালানো এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের কারনে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। উত্তরখান এবং দক্ষিণ খান এলাকাবাসীর কয়েক শত বছর পুরোনো হযরত শাহ্ কবির (রহঃ) মাজার ওয়াকফ্ এষ্টেট কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী এবং হযরত শাহ্ কবির (রহঃ) এর মাজার জিয়ারত করতে আসা আশেকান পাগল ফকিরসহ মাজারের আশেপাশে বসবাসরত সাধারণ জনগন ময়লার গন্ধে অতিষ্ঠ হয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী আরও জানায় প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় আওয়ামীলীগ নেতা, যুবলীগ নেতা, ছাত্রলীগ নেতারা উত্তরখানের জামাত বিএনপির নেতাকর্মীদের সহিত আতাত করে কয়েক বছর আগে ফালুর বাজার দখল করে লক্ষ লক্ষ টাকা ভাগ বাটোয়ারা করে নিলেও এলাকাবসীর স্বার্থে বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার করার বিষয়ে কোন প্রকার নজর দিচ্ছে না। সূত্রে জানা যায় দখলবাজরা এতটাই শক্তিশালী যে, তাদের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলে না। তারা শুধু মাত্র নিজেদের আখের গোছানোর উদ্দেশ্যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ বাজারটি অবৈধভাবে দখল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জয়নাল আবেদীন জানায় বাজারের ময়লা পরিষ্কারের বিষয়টি শিমুল, পলাশ, শাহ আলমকে বারবার বলা সত্ব্যেও তারা ময়লা পরিষ্কারের যথাযথ ব্যবস্থা করে না। এ বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা!

উত্তরখানে ফালুর বাজারের ময়লার দূর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট টাইম : ০২:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১