শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান

যে যার অবস্থানে রয়েছে, তাকে তার মর্যাদা দিতে হবে: এমপি মোশাররফ

  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৫৩ বার পঠিত

বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মোশাররফ হোসাইন বলেছেন, প্রশাসনের নির্ভরতা কমাতে হবে। যে যার অবস্থানে রয়েছে, তাকে তার মর্যাদা দিতে হবে। ইউএনও ও ডিসি তারা তাদের জায়গায় কাজ করবে। একইভাবে নির্বাচিত সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারা তাদের জায়গায় কাজ করবে। তারা (ইউএনও-ডিসি) হরিলুট করছে।

আজ সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনায় তিনি সংসদে এসব কথা বলেন।

সংসদ নেতাকে উদ্দেশ্য করে এমপি মোশাররফ বলেন, মুজিববর্ষে আমরা যে ঘর উপহার দিয়েছি, এটি নিঃসন্দেহে এটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু সেই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য ইউএনও ও ডিসিদের একক ক্ষমতা দেয়া হয়েছে। অথচ ওই সব এলাকায় একজন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও ভোট করেন। বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় তড়িঘড়ি করে প্রজেক্টগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু সেই ঘরগুলোতে ফাঁটল ধরেছে। উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী করতে চেয়েছেন অথচ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগে ঘরগুলোতে ফাঁটল ধরে পড়ে যাচ্ছে।

তিনি বলেন, মানুষের কষ্টে উপার্জিত ট্যাক্স ও ভ্যাটের টাকাগুলো নিয়ে আমরা অনেক বড় বড় মেগা প্রকল্প করছি। প্রকল্পগুলো উন্নয়নের স্বার্থে দেশের স্বার্থে ব্যবহিৃত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com