সাব্বির হোসেন নিউজ ডেস্কঃ
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাৎকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান। এ সময় তারা ইউএনও’র কর্মকালীন সময়ে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলা প্রশাসনের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি সকল ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন
নবগঠিত কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ সিফাত, যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, এম বাবুল সরকার, মোল্লা সেলিম আহমেদ, ডা. সুধাংশু কুমার, সদস্য সচিব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ও সদস্য এস এম মাহমুদুল হাসান প্রমুখ।