ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

রাজধানীতে ৯ হাজার ৭৫৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৫৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবদুর রহিম (৬০)। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় একটি অভিযান চালিয়ে ৯,৭৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। র‌্যাব-১০ সূএে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবদুর রহিম (৬০)। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

রাজধানীতে ৯ হাজার ৭৫৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

আপডেট টাইম : ০২:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১