বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ভোর থেকে বন্ধ যাত্রীবাহী ট্রেন চলাচল

  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২১৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ সোমবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে বিধিনিষেধ শুরু হচ্ছে।

সরকারের বিধিনিষেধের এই নির্দেশনা মানাতে এদিন সকাল ছয়টা থেকে সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রম অনুবৃত্তিক্রমে ২৮ জুন সকাল ছয়টা থেকে ১ জুলাই সকাল ছয়টা পর্যন্ত যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে কন্টেইনার, খাদ্য, পণ্য, তেলবাহী এবং ম্যাঙ্গো স্পেশাল ট্রেন যথানিয়মে চলাচল করবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন ঘোষণা করে ওই সব জেলার সঙ্গে সংশ্লিষ্ট সব যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র খুলনাগামী চলাচলকারী যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচলের অনুমতি ছিল, যা এবার বন্ধ ঘোষণা করা হলো।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com