ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

গাজীপুরে বস্তাভর্তি পাঁচটি মানব কঙ্কাল উদ্ধার

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়ার গ্রামের ২ নম্বর সিঅ‌্যান্ডবি এলাকায় বস্তাভর্তি ৫টি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ জুন) সকালে পড়ে থাকা বস্তা খুলে কঙ্কালগুলো দেখতে পান লোকজন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, চন্নাপাড়া এলাকার পারিবারিক একটি কবরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া হয়। সেখান থেকে একটি সঙ্গবদ্ধ চোরদল কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশের একটি গোরস্থানে এগুলো বস্তাভর্তি অবস্থায় ফেলে যায়। সোমবার সকালে গোরস্থানে বস্তা পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কঙ্কাল দেখে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, যে গোরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে সেখানে আ. গফুর খাঁ, ছিরফত খাঁ, মেহেরুনেছা, হাসেম খাঁ, রমু খাঁ, জয়নব বিবির কবর রয়েছে। বস্তাভর্তি কঙ্কাল পাওয়ার পর আশপাশের গোরস্থানগুলোতে খোঁজ নেওয়া হয়। পরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার অদূরে পারিবারিক গোরস্থানে পাঁচটি কবর খোঁড়া থাকতে দেখা যায়।

ওসি আরও জানান, বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

গাজীপুরে বস্তাভর্তি পাঁচটি মানব কঙ্কাল উদ্ধার

আপডেট টাইম : ০৯:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১