ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ দেশের উদ্দেশে রওনা

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে তার পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন। এটি ছিল তার ত্রিদেশীয় সফরের তৃতীয় ও চূড়ান্ত সফর।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম টেলিফোনে জানান, কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতারের রাজধানী দোহার উদ্দেশে হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সুইডেনে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

দোহায় যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শনিবার ভোরে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শনিবার বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুন ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন।

সৌদি আরবে তিন দিনের সফর শেষে শেখ হাসিনা গত ৩ জুন ত্রিদেশীয় সফরের দ্বিতীয় গন্তব্য জেদ্দা থেকে হেলসিংকি পৌঁছেন।

সৌদি আরবে তিন দিনের সফরকালে প্রধানমন্ত্রী বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন। এছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)-এর রওজা জিয়ারত করেন।

প্রধানমন্ত্রী গত ২৮ মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য জাপানের রাজধানী টোকিও যান। জাপানে চারদিন অবস্থানকালে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়া প্রধানমন্ত্রী ‘ফিউচার ফর এশিয়া’ বিষয়ক নিক্কেই সম্মেলনেও যোগ দেন। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সফরে তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও গোলটেবিল বৈঠক করেন।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ দেশের উদ্দেশে রওনা

আপডেট টাইম : ১০:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯