ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বিয়ের দিনেই ১ হাজার শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন ওজিল

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: মানুষের জীবনে বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ সময় খুব কমই আসে। তবে মেসুত ওজিল ও তার স্ত্রী অ্যামিনে গালস তাদের বিয়ের দিনটিকে আরও স্মরণীয় করে রাখলেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার আহত শিশু এবং অসহায় ও দুস্থদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে।

গতকাল (শুক্রবার) তুরস্কে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ওজিল ও অ্যামিনে। প্রধান অতিথি হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসপে তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী এমিনে। এ ছাড়াও বিয়েতে অতিথি হিসেবে অনেক গণ্যমান্য মানুষ উপস্থিত হন। তবে আগত এই অতিথিদের কাছ থেকে কোনো চিরাচরিত উপহার নয়; ওজিল ও অ্যামিনে দাতব্য কাজের জন্য তাদের কাছ থেকে অর্থ-সহয়তা চান।
জানা গেছে, আগুনে পোড়া শিশুসহ পা, ঠোঁট ও তালুর সমস্যায় ভোগা প্রায় ১ হাজার রোগীর অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করছেন ওজিল ও গালস দম্পতি।

তবে এই প্রথম নয়; এর আগেও বহুবার দাতব্য কাজে নিজেকে জড়িত রেখেছিলেন ওজিল। ২০১৪ বিশ্বকাপ জয়ের পর তিনি টুর্নামেন্ট থেকে পাওয়া তার পুরো ২ লাখ ৪০ হাজার পাউন্ডই দান করেন ব্রাজিলের ২৩ শিশুর অস্ত্রোপচারের জন্য।

এবারের অর্থ সংগ্রহ নিয়ে ওজিল বলেন, ‘পেশাদার ফুটবলার হওয়ায় আমি অনেক সৌভাগ্যবান এবং সমাজে ভালো একটি অবস্থানে আছি। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা পারবেন খুশি মনে এই বিশেষ সহয়তা কাজে এগিয়ে আসবেন। আমি এবং অ্যামিনে ১০০০ শিশুর অস্ত্রোপচারের জন্য যে উদ্যোগ নিয়েছে তার পূর্ণতা দানের জন্য এখনো সহায়তা একান্ত প্রয়োজন।’

এদিকে বিয়ে উপলক্ষে, তুরস্কের রেড ক্রিসেন্টে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও উদ্বাস্তুদের জন্য খাবারের আয়োজন করা হয়। প্রায় ১৫ হাজার সিরিয়ান অভিবাসীকে নৈশভোজ করানো হয় এই বিয়ে উপলক্ষে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বিয়ের দিনেই ১ হাজার শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন ওজিল

আপডেট টাইম : ১২:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯