ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

আগামী ১৫-১৬ জুলাই বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট

নিউজ ডেস্ক : আসন্ন ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’ উদযাপন করতে ইন্সপায়ারিং বাংলাদেশ আয়োজন করছে ইয়ুথ স্কিল ফেস্ট ২০২১। ১৫ এবং ১৬ জুলাই ভার্চুয়ালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। আয়োজনটির ওয়েবিনার সিরিজগুলোতে যোগদান করবেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ বক্তারা।

তার মূলত আলোচনা করবেন তরুণদের দক্ষতা বৃদ্ধির নানা দিকগুলো নিয়ে। অনুষ্ঠানটির আয়োজনে সহযোগী হিসেবে থাকছে ইয়ুথ হাব, বাংলাদেশ প্রগ্রেসিভ উইমেন সোসাইটি, জেসিআই ঢাকা ওয়েস্ট, ইয়ুথ ইন ডিজিটাল অ্যাওয়ারনেস, বাংলাদেশ পজিটিভ ফাউন্ডেশন, বিগ ভেনচারস, ফ্রিপ্রিনিউয়ার এবং নিউজ ৩৬০ বিডিডটকম।

এছাড়াও আয়োজনটির সার্বিক সহযোগিতায় থাকছে আইসিটি ডিভিশন, এলআইসিটি প্রজেক্ট, দুর্বার এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

আয়োজকরা জানিয়েছেন, এই ফেস্টিভালে সর্বমোট সাতটি সেশন থাকছে যেগুলো পরিচালনায় থাকবেন ইমরান ফাহাদ, সুমাইয়া জামান, পাভেল সারওয়ার, মুহাম্মাদ আলতামিশ নাবিল, স্বাধীন খান মোহাম্মাদ নকিব, জামিল আহমেদ এবং রবিউল ইসলাম রবি।

১৫ জুলাই সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশ নেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত ইতো নওকি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আতিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক মালয়েশিয়ার সিসিও আরশাদুল হাসান, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ।

ফেস্টটির সবগুলো সেশনই লাইভ দেখা যাবে ইন্সপায়ারিং বাংলাদেশসহ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

আগামী ১৫-১৬ জুলাই বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট

আপডেট টাইম : ০৮:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১