ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

মিশিগানে বাংলাদেশিদের মিলনমেলা

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে জমকালো পিকনিক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রোববার দুপুরে ওয়ারেন সিটির হলমিছ পার্কে পিকনিক অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলে অনুষ্ঠানমালা। দুপুর থেকেই পরিবার-পরিজন নিয়ে জড়ো হন বাংলাদেশিরা।

মুখরিত হয়ে উঠে পার্কের প্যাভিলিয়ন। বিপুল সংখ্যক বাংলাদেশিদের অংশগ্রহণে যেন মিলনমেলায় পরিণত হয় পিকনিকস্থল।

৩টার দিকে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এসে স্বাগত জানিয়েছেন, মিশিগান স্টেট ডিস্ট্রিক-১৪ রিপ্রেজেনটিটিভ আব্রাহাম আয়াস, হ্যামট্রামিক সিটি মেয়র ক্যারেন ম্যাজেস্কি, ম্যাকম্ব কাউন্টি কমিশনার জোসেফ ভি রমানো, হ্যামট্রামিক সিটির মেয়র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভুত কামাল রহমান, কাউন্সিলর প্রার্থী আবু আহমদ মুছা, আরমানি আছাদ।

বিকেল সাড়ে ৩টায় দেশীয় স্বাদে মধ্যাহ্নভোজ পরিবেশন হয়। পরে ছোট্ট ছেলে-মেয়ে এবং মায়েদের অংশগ্রহণে খেলাধুলা শুরু হয়। বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। থেমে থেমে হালকা বৃষ্টির সঙ্গে মৃদৃ ঠাণ্ডা বাতাস বইলেও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।

কেউ কেউ জম্পেশ আড্ডা আনন্দে মেতে উঠেন। আকর্ষণীয় পুরস্কারে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে আনন্দ উল্লাস করা হয়। প্রবাসী শিল্পী সৈয়দ সাফি, মোহাম্মদ হোসেইন সংগীত পরিবেশন করেন।

সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক সৈয়দ মঈন দিপু ও সদস্য সচিব মো. লুৎফুর রহমান পিকনিকে অংশ নেয়া সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

অতিথিরা বলেন, আমরা প্রবাসে ভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। ব্যস্ত জগতের বাসিন্দা। করোনা পরবর্তী প্রবাস জীবনের একঘেয়েমি ভাঙ্গতে এই উদ্যোগ নিই এবং কমিউনিটির ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। আগামীতে সবার সঙ্গে পুনরায় মিলিত হওয়ার আশা ব্যক্ত করেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

মিশিগানে বাংলাদেশিদের মিলনমেলা

আপডেট টাইম : ০৬:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১