বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ছাত্রদলের শোডাউন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে বিএনপির দলীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকলেও কোনও ধরনের স্বাস্থ্যবিধি ছাড়াই ঢাকা মহানগরে ছাত্রদলের চারটি আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় নিজ নিজ অনুসারীদের নিয়ে শোডাউন করেছেন মনোনীত নেতারা। আজ শনিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এ দৃশ্য দেখা গেছে। এসময় শোডাউনকারীদের সঙ্গে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

ছাত্রদলের প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী জানান, ছাত্রদলের মহানগরের নেতারা তাদের অনুসারীদের নিয়ে পার্টি অফিস থেকে নাইটিঙ্গেল মোড় আবার নাইটিঙ্গেল মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত মিছিল করেন। এসময় তাদের কোনও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি। কারও-কারও মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে বা গলায় পরতে দেখা দেখা যায়।

শোডাউনে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জসীম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক মহাসীন সিদ্দিক রনি ও সদস্য সচিব আশরাফুল ইসলাম মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com